রোজদিন ডেস্ক :
দুর্নীতি, আর্থিক সমস্যায় জর্জরিত রাজ্য সরকার আসন্ন ভোট বৈতরণী পেরোতে ফের দুর্নীতির আশ্রয় নিচ্ছে। আজ এই অভিযোগ করে রাজ্য সরকারকে তোপ দাগেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এবার পঞ্চায়েতের মাধ্যমে বিপুল টাকা নয়ছয় হচ্ছে বলে তাঁর অভিযোগ। ৯১১৪ টি প্রকল্পের সাত হাজার কোটি টাকা কিভাবে দুর্নীতি হচ্ছে তিনি বিশদ ভাবে বলেন।
ঠিকাদার উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, আগামী বছর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপোকে একের পর এক তোপ দাগেন তিনি। এই সরকার পরিবর্তনের ডাক দেন।

Be the first to comment