ফলতায় একগুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদও 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে জনকল্যাণ শিবিরে উপছে পড়ছে ভিড়। প্রচুর মানুষ রাজ্য / কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে, জানতে আসছেন৷ এই প্রেক্ষিতে আগামীকাল অবধি এই শিবিরের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য। আজ ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এক সময় এই ফলতায় সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। সেই দিন এখন আর নেই বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

ফলতার উন্নয়নে বেশ কিছু ঘোষণা করেন তিনি। এখানকার অবাধ বাণিজ্য অঞ্চল উন্নত করা হবে। হবে দমকল কেন্দ্র।

আজ অন্নপূর্ণা যোজনা নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানান মুখ্যমন্ত্রী। বলেন, প্রাক্তন সরকারের আমলে এই প্রকল্পে ( লক্ষ্মীর ভান্ডার) ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদে ৪ হাজারের বেশি পুরুষ এই সুবিধা নিতেন। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে ১ কোটির বেশি আবেদন পত্র জমা পড়েছে। তবে সবাই যে এই টাকা পাবেন না, তা পরিস্কার করে দেন মুখ্যমন্ত্রী। জানান, যাঁদের সন্তান সরকারি স্কুল বা সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে পড়েন, তাঁরা এই সুবিধা পাবেন। তবে যেখানে ধর্মীয় শিক্ষা, ভারত বিরোধী কথা শেখানো হয়, তাঁরা এই ভাতা পাবেন না বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*