কয়েক লক্ষ ভূয়ো ভোটারের নথি পেশ বিরোধী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যে লক্ষ লক্ষ ভূয়ো ভোটার আছে বলে বহুদিন ধরেই অভিযোগ করছিলেন তিনি। আজ সহযোগীদের নিয়ে কয়েক লক্ষ ভূয়ো ভোটারের নথি মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরে জমা দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এই ছাড়া একটি পেন ড্রাইভে ১৩ লক্ষ ২৫ হাজার ভূয়ো ভোটারের নামও তিনি জমা দিয়ে ছেন। বিরোধী নেতা, তাঁর সহযোগীদের এত বিপুল পরিমাণ নথি নিয়ে সিইও কার্যালয়ে দেখে হতবাক হয়ে যান ওখানকার কর্মীরাও। শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ১৩ লক্ষ ২৫ হাজার ভূয়ো ভোটারের তালিকা তাঁরা জমা দিলেন। এর মধ্যে কাঁথি, কোচবিহার, বীরভূম, তমলুক, পুরুলিয়া ইত্যাদি জায়গার ভূয়ো ভোটারদের নথির হার্ড কপি আছে। তাঁর পুরানো দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেগে বিরোধী নেতা বলেন, এই সব বিপুল সংখ্যক ভূয়ো ভোটারদের সাহায্যে নির্বাচনে জয়ী হয় ওরা। মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, এই জন্যই উনি এত চিৎকার করছেন! ওঁর পায়ে কাঁটা ফুটেছে। এস আই আর করতে নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। তাই টিএমসি-র সাপেরা সব গর্ত থেকে বেরিয়ে পড়েছে।
ভূয়ো ভোটারের তথ্য তাঁরা সিইও দফতরে জমা দেন। পরে শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে অভিযোগের তদন্ত হবে। এই সব নিয়ে সিইও-র সঙ্গে তিনি কথা বলেছেন। সামাজিক সুরক্ষা খাতে ভাতা পাওয়া মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে বলে তাঁরা দাবি করেছেন। আধার তথ্যের ভিত্তিতে এই সব কাজ হবে বলে তাঁর দাবি।
বিএলও-দের নিয়ে ও সিইও র সঙ্গে তাঁরা কথা বলেছেন। শুভেন্দু বাবু জানান, বিএলও নিয়োগে গরমিল সংক্রান্ত তালিকা তাঁরা আগেই জমা দিয়েছেন। যদিও নির্বাচন কমিশন এখনও তা নিয়ে কিছু বলে নি। যেসব বিএলও-রা আই প্যাকের, শাসক দল তাঁদের বাঁচাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। বহু বিএলও বাড়ি বাড়ি যাননি বলে তিনি জানান। আজ এই বিপুল পরিমাণ নথি নিয়ে সিইও দফতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে জগন্নাথ চ্যাটার্জি প্রমুখ বিজেপি নেতা যান। তাঁদের সবার হাতে বিপুল পরিমাণ নথি দেখে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*