রোজদিন ডেস্ক : নন টেট শিক্ষকদের ফের টেট দেওয়া, প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে রাজ্যের শিক্ষক মহল রীতিমত আশঙ্কায় আছেন।
এই সব নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে নন টেট ইত্যাদি বিষয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা।
নন টেট শিক্ষকদের সুরক্ষা, সপ্তম পে কমিশন গঠন ইত্যাদি দাবিতে আগামী ১৩ অক্টোবর ধর্মতলা এলাকায় জমায়েতের ডাক দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী দলমতনির্বিশেষে সব শিক্ষককে এই দাবি সমাবেশে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন।

Be the first to comment