হিন্দি চাপানো চলবে না, বিল আনছে তামিলনাড়ু!

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর ভারত তথা বিজেপির সঙ্গে বিরোধ আরও জোরদার করতে এবার হিন্দি ভাষা নিয়ে বিল আনছে তামিলনাড়ু সরকার!! এমনটাই মনে করে গেরুয়া শিবির। সুত্রের খবর, বিলের মূল কথা হল, জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া চলবে না। এমনকি রাজ্যে হিন্দি ভাষায় বোর্ড, বিজ্ঞাপন ইত্যাদিও দেওয়া যাবে না। অনেকে আরও এক ধাপ এগিয়ে প্রচার করছেন, এই বিলে হিন্দি চলচ্চিত্র, হিন্দি গানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
বিজেপি নেতা বিনোজ সেলভান তামিলনাড়ু সরকারের এই উদ্যোগকে অবাস্তব ও অদ্ভুত বলে মন্তব্য করেন। রাজনৈতিক বিরোধে ভাষাকে ব্যবহার করা উচিত না বলে মনে করেন তাঁরা।
ডিএমকে নেতা টি কে এস সেলভান জানান, সংবিধান মেনেই তাঁরা সব রকম পদক্ষেপ নেবেন। রাজ্যে জোর করে হিন্দি চাপানোর তাঁরা বিরোধী।
বিজেপির অভিযোগ , কারুর সহ একাধিক ঘটনা থেকে দৃষ্টি সরাতেই তামিলনাড়ু সরকারের এই সব পদক্ষেপ।
প্রসঙ্গত, চলতি বছরের রাজ্য বাজেটে সারা দেশে টাকার যে ছবি থাকে, তা তামিল ভাষায় লিখে নজর কেড়েছিল এই রাজ্য। যত দিন যাচ্ছে, বিজেপির সঙ্গে নানা বিষয়ে দক্ষিণের রাজ্যগুলির মতবিরোধ বাড়ছে। অন্যদিকে এই সব রাজ্যে প্রভাব বিস্তারে সব রকম চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবিরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*