রোজদিন ডেস্ক :
তারাতলায় আজ দুপুরে একটি গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা হয়। ভিতরে বহু শ্রমিক আটকে আছেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী গেছেন।
সূত্রের খবর, বিশাল এই গুদামের লোহার শেডটি আচমকা ভেঙে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খান ঘটনাস্থলে যাচ্ছেন। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উদ্বেগ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুজন নিরাপদে বেরিয়ে এলেও ভিতরে অনেকে আটকে আছেন। অনেকের আর্তনাদও শোনা যাচ্ছে। তাঁরা বাঁচানোর জন্য আকুল আর্তনাদ করছেন। তারাতলার কাছে ব্রেস ব্রিজ এলাকায় এই ঘটনা। বাইরে থাকা দমকল, পুলিশ-সহ প্রতিনিধিরা ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হবে বলে আশ্বাস দিচ্ছেন।
বলছেন, তাঁরা বাইরে আছেন, কোথায় তাঁরা আটকে আছেন, বোঝার চেষ্টা করছেন।
ভেঙে পড়া গুদামের ছাদের ওপর উদ্ধারকারী দলের সদস্যরা উঠেছেন। ভিতর থেকে আটকে পড়া কর্মীদের বার করে আনার আপ্রাণ চেষ্টা করছেন। ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স রাখা আছে। উদ্ধার করেই দ্রুত হাসপাতালে পাঠানোর মত সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
২/১ জনকে উদ্ধার করে স্ট্রেচারে করে বার করে নিতে দেখা গেছে৷ কি ভাবে হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়লো তা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন উদ্ধারে চূড়ান্ত ব্যস্ততা। উদ্ধারকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালিন জরুরি ভিত্তিতে দমকল সহ সব উদ্ধারকারীরা কাজ করছেন।
নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই এর কাজ হয়েছে বলে স্থানীয় মানুষের অনেকের অনুমান।
ভেঙে পড়া ছাদের নীচে চাপা পড়ে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধারকারীরা আটকে থাকা সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ তারাতলার কাছে দুর্ঘটনা কবলিত এলাকায় গেছেন। তিনি উদ্ধার কাজ তদারকি করছেন।
এলাকায় গ্যাস কাটার সহ আধুনিক প্রযুক্তির সব রকম সরঞ্জাম আনা হয়েছে, আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে৷ এবার সেনা নেমেছে। কয়েকজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপি নেতা রাকেশ সিং ঘটনাস্থলে আছেন, তাঁর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই ভয়াবহ দুর্ঘটনা।
আনা হয়েছে ক্রেন। যেভাবেই হোক দুর্গতদের উদ্ধার করাই তাঁদের অগ্রাধিকার, বললেন ইন্দ্রনীল খাঁ, পরে আর সব দেখা যাবে, প্রতিটি মানুষের প্রাণ তাঁদের কাছে মূল্যবান, আগে তাঁদের উদ্ধার করে বাঁচাতে হবে, বললেন উদ্বিগ্ন চিকিৎসক মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
তিনতলা গুদামের দুটি তলা ঢালাই হয়েছিল, আর একটি ঢালাই এর সময় এই ভয়াবহ দুর্ঘটনা হয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে স্থানীয় সূত্রে প্রকাশ।
তাঁদের অনেকের অভিযোগ, বেআইনি ভাবে এই গুদামের কাজ হচ্ছিল।
গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। সব ধরনের উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় মানুষ ও সহায়তা করছেন। ভিতর থেকে এক যুবক হাত বাড়িয়ে তাঁকে উদ্ধারের জন্য কাতর আর্তনাদ করছেন। উদ্ধার কারীরা ভিতরে পানীয় জল পাঠাচ্ছেন। পরিস্থিতি খুব ই মর্মান্তিক, উদ্বেগজনক।
তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা স্থলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর কমিশনার স্মিতা পান্ডে ও গেছেন। যে ভাবে হোক আটকে পড়া কর্মীদের উদ্ধার করে বাঁচানো ই তাঁদের অগ্রাধিকার। জরুরি ভিত্তিতে চিকিৎসক দল ও আনা হয়েছে।
ধ্বংসস্তুপের নীচে ঠিক কতজন আটকে আছেন, তা এখনও পরিস্কার নয়। এখন অবধি ১৩ জনকে উদ্ধার করা হয়েছে । উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয় টি তদারকি করছেন। অবিরত যোগাযোগ রেখেছেন। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ সহ পদস্থ আধিকারিক রা ওখানে আছেন।

Be the first to comment