রোজদিন ডেস্ক :
নামী সাংবাদিক তরুণ তেজপাল (Tarun Tejpal) শীর্ষ আদালতের নির্দেশ মেনে আজ গোয়ার মাপুসা আদালতে আত্মসমর্পণ করেন। তেরো বছর আগে গোয়ার হোটেলে প্রাক্তন সহকর্মীকে ধর্ষণের মামলায় সম্প্রতি বম্বে উচ্চ আদালত তাঁকে দশ বছরের সশ্রম কারাদণ্ডর নির্দেশ দিয়েছে।।
২০১৩ সালের এই স্পর্শকাতর মামলায় অভিযুক্ত তরুণ তেজপাল কে বেকসুর মুক্তি দিয়েছিল গোয়ার আদালত। গত আগস্টে বম্বে উচ্চ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদন্ডের নির্দেশ দেয়। তিনি এর প্রতিবাদে শীর্ষ আদালতে যান। গত ২৫ আগস্ট শীর্ষ আদালত তাঁকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ২১ সেপ্টেম্বর এই সংক্রান্ত নথি জমা পড়লে ২২ সেপ্টেম্বর তাঁর আবেদন শোনা হবে বলে জানায়।
দেশের অন্যতম নামী সাংবাদিক, তহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তহেলকার বিরুদ্ধে এই অভিযোগে বিভিন্ন মহল বিস্মিত।

Be the first to comment