রোজদিন ডেস্ক :
বাংলাদেশের কারাবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ স্বামীর মা মৃত্যুশয্যায় তাঁকে একবার দেখতে চেয়েছিলেন। অনুমতি মেলেনি। ছেলেকে একবারের জন্য চোখের দেখা দেখতে চেয়ে না পেয়ে বেদনাহত মা শেষ নিশ্বাস ফেলেছেন। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে না পারা পুত্র চিন্ময় কৃষ্ণ স্বামীর এই অপার দুঃখ অনুভব করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন নামী লেখক তসলিমা নাসরিন। জানান, তাঁর বাবা ও মৃত্যু শয্যায় তাঁকে একবার দেখতে চেয়েছিলেন। মাত্র দুদিনের জন্য বাংলাদেশে যেতে চেয়েও অনুমতি মেলেনি। ২০০০ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর বাবা শেষ নিশ্বাস ফেলেন। সেই স্মৃতি রোমন্থন করে ব্যথিত তসলিমা নাসরিন লিখেছেন, তাঁর মত চিন্ময় কৃষ্ণর মা ও তাঁর ছেলেকে দেখতে চেয়ে পান নি। তাঁর সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া। একদিন মা তাঁর সঙ্গে যা করেছিলেন, এবার ছেলেও (তারেক রহমান!) তাই করলেন চিন্ময় কৃষ্ণর সঙ্গে!
ক্ষমতা দুজনকেই না বলেছে মন্তব্য করে তসলিমা নাসরিন সখেদে বলেন,নিষ্ঠুরতাও কি তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়?

Be the first to comment