শিক্ষকদের বায়ো ডাটা চাওয়া প্রত্যাহার!

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের বায়োডাটা চাওয়ার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। গতকাল হুগলি জেলায় এই মর্মে এক নির্দেশ জারি করা হয়েছে। শিক্ষক মহলের চাপে এই নির্দেশ তুলে নেওয়া হচ্ছে বলে সংগঠন নেতারা মনে করেন।

চলতি মাসের প্রথম দিন শীর্ষ আদালত কয়েকটি রাজ্যের  মামলার প্রেক্ষিতে ২০০৯ এর আগে কর্মরত শিক্ষকদের ফের টেট দিয়ে নিজেদের যোগ্য তার প্রমাণ দেওয়ার রায় দেয়।

সম্প্রতি রাজ্য সরকার এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বায়োডাটা দেওয়ার নির্দেশ দিলে শিক্ষক মহলে চাঞ্চল্য দেখা দেয়। কিংকর অধিকারী, আনন্দ হাণ্ডা,  রাজীব দত্ত প্রমুখ শিক্ষক নেতারা প্রতিবাদে সরব হন। এবিটিএ টেট দেওয়া নিয়ে এই রায় পুর্নবিবেচনা করার আর্জি নিয়ে  শীর্ষ আদালতে যাবে বলে জানা যায়।

বিভিন্ন শিক্ষক সংগঠন এই বিষয়ে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদের আবেদন জানান। বিরোধী শিক্ষক সংগঠনগুলির অভিমত, শীর্ষ আদালতের এই রায় হাতিয়ার করে রাজ্য সরকার তাঁদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টির প্রয়াস নিচ্ছে। অথচ বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো উন্নয়ন এ তাদের কোন নজর নেই। আপাতত সব জেলাতেই এই নির্দেশ প্রত্যাহার হবে বলে ইঙ্গিত মিলেছে। এতে অনেকটাই স্বস্তিতে শিক্ষক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*