রোজদিন ডেস্ক : শিক্ষা-ই আলো, যা অজ্ঞানতা-সহ সব অন্ধকার দূর করে। শিক্ষক দিবসে শ্রদ্ধা জানিয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টিএমসি-র শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিও বলেন, শিক্ষা প্রগতিশীল ও আলোকিত সমাজের ভিত্তি তৈরি করে।

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন-এর জন্মদিনটি সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এইদিন সামাজিক মাধ্যমে মমতা ও অভিষেক উভয়েই পৃথক ভাবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি কে শ্রদ্ধা জানান।
এইদিন নানা অনুষ্ঠান এর মাধ্যমে দিনটি পালিত হয়।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে বলেন, নব প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করার মূল কারিগর তাঁরাই। গতকালই নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সে কথা জানান। বিভিন্ন শিক্ষালয়ের শিক্ষক, কৃতি পড়ুয়াদের পুরষ্কৃত করার কথা বলেন।

দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিও পৃথকভাবে আগামী দিনে উজ্জ্বল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকাকে সম্মান জানান।
অন্যদিকে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে একাধিক বিরোধী শিক্ষক সংগঠন সরকারের অনুষ্ঠান বয়কট করেন।

Be the first to comment