রোজদিন ডেস্ক :
ঘরে বাইরে চাপের মধ্যেই বিহার বিধানসভায় বিরোধী নেতা নির্বাচিত হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
রীতি অনুযায়ী বিধানসভায় মোট আসনের ১০% পেলে বিরোধী নেতা হওয়া যায়। আর জে ডি এবার বিহার বিধান সভার ২৪৩ টি আসনের মধ্যে ২৫ টি আসনে জয়ী হয়েছে।
উল্লেখ্য, গণনার প্রথম দিকে পিছিয়ে থাকলেও রাঘোপুর আসনে শেষ অবধি জয়ী হয়েছেন তেজস্বী যাদব।
যা নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা উদিত রাজ।
তাঁর মতে দিনভর গণনায় পিছিয়ে থাকার পর আচমকাই এহিয়ে যান তেজস্বী যাদব, এবং তাঁর নিকটতম বিজেপি প্রার্থী সতীশ কুমার কে সাড়ে চোদ্দ হাজার ভোটে পরাজিত করেন।এর নেপথ্যে বিজেপি, নির্বাচন কমিশনের হাত আছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ন হয়েছে তা দেখানোই এর উদ্দেশ্য।
অন্যদিকে বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর পারিবারিক ভাবে ও কোণঠাসা হয়ে পড়েছেন তেজস্বী। প্রবাসী দিদি রোহিণী আচার্য গতকাল কার্যত প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদের কথা জাবান। পরে তাঁর সুর কিছুটা নরম হলেও লালু – রাবড়ি দেবীর পারিবারিক অন্তর্দ্বন্দ্ব এখনও অব্যাহত।। আজ তেজস্বী যাদব বিরোধী নেতা হলেও দল,জোট, পরিবার কে কিভাবে তিনি সামাল দেবেন রাজনৈতিক মহল সেদিকে তাকিয়ে।

Be the first to comment