Telengana, এসি বিস্ফোরণে দগ্ধ দুই নবজাতকের মৃত্যু, আহত দুই 

Spread the love

রোজদিন ডেস্ক :

তেলেঙ্গানার আদিলাবাদের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুনে পুড়ে দুই নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুই শিশু। সোমবার গভীর রাতে এসি বিস্ফোরণে এই দুর্ঘটনা হয় বলে জানা যায়। ওই বিভাগে সাতাশ জন নবজাতক ছিল। আগুন লাগায় দ্রুত ২৩ জনকে সরানো সম্ভব হলেও দুই নবজাতক অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায়। গুরুতর অগ্নিদগ্ধ দুই শিশু চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে জেলাশাসক, পুলিশ সুপার ও ওখানে যান। দুই নবজাতকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*