রোজদিন ডেস্ক :
বনগাঁয় বাংলাদেশ সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত রানা রাউত ওরফে ওয়াহাব আলমের কাছে বেশ কিছু ভূয়ো নথিও উদ্ধার করেছে পুলিশ। গত সপ্তাহে বর্ধমান থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত হামিম মন্ডলকে গ্রেফতারের পর ফের এসটিএফের জালে এই সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ধৃত রানা রাউত ওরফে ওয়াহাব আলমকে জেরা করে তপসিয়া থেকে আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, বনগাঁ থেকে ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের আইএসআই-এর সরাসরি যোগাযোগ আছে। নেপাল হয়ে সে এখানে এসেছিল বলে পুলিশের অনুমান। এখানে ধরা পড়ার আশঙ্কায় বাংলাদেশে পালানোর ছক কষেছিল সে এমনটাই মনে করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত রেল, নৌসেনা ইত্যাদির ওপর নজর রাখত সে।

Be the first to comment