ঝাড়খণ্ড থেকে গ্রেফতার জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, তাঁকে সামনে রেখেই কি প্রভাবশালীদের জন্য পাতা হয়েছিল হানিট্র্যাপের ছক?

Spread the love

প্রতিবেদন: ধৃত জঙ্গি হামিমের কার্যকলাপে পরতে পরতে রহস্য। যত সময় এগোচ্ছে একের পর এক রহস্য উদঘাটিত হচ্ছে। গ্রেফতারের পর তার মোবাইলের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে হামিমের বান্ধবী ঝাড়খণ্ডের বাসিন্দা অর্পিতার খোঁজ মেলে। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের এক বাড়িতে হানা দিয়ে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এসটিএফের দাবি৷ ধৃত হামিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অর্পিতার। তাকে হানিট্র্যাপ হিসেবে ব্যবহার করতো হামিম। এভাবেই অর্পিতার মাধ্যমে প্রভাবশালীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল হামিমের কৌশল। এভাবেই তাদের কেন্দ্র করে একটি সংগঠিত অপরাধচক্র গড়ে উঠেছিল। শুক্রবার হামিমকে বর্ধমানের রেনেসাঁ কমপ্লেক্স থেকে গ্রেফতার করে এসটিএফ। আইএসআই-এর সঙ্গে তাঁর যোগাযোগের সূত্র মিলেছে বলেও প্রাথমিক তদন্তে এসটিএফের দাবি। এবার তাঁর বান্ধবী অর্পিতাও পুলিশের জালে। তাঁদের জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে এসটিএফ। হামিমকে আপাতত ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেরার জন্য শুক্রবার রাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এদিকে শনিবার আদালতে তোলা হবে অর্পিতাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*