এক ঘণ্টায় রোজগার একশো ডলার! তাও এই সহজ কাজটি করে; পড়ুন বিস্তারিত!

Spread the love
প্রতীকী ছবি,
এক ঘণ্টায় একশো ডলার! হ্যাঁ, এতটাই রোজগার করতে পারেন আপনিও। তা-ও আবার এমন একটি কাজ করে, যাতে আপনার মন ভাল হবেই। এই কাজের সুযোগ পেলেই হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন, স্বপ্নের চাকরি বলে সত্যিই কিছু হয় জীবনে।
এই একটি ঘণ্টা আপনাকে কাটাতে হবে কিছু কুকুরের সঙ্গে। তাদের আদর করতে হবে, খেলতে হবে তাদের সঙ্গে। এক ঘণ্টা ধরে এই কাজটা ভাল ভাবে করতে পারলেই আপনার পকেটে কড়কড়ে একশো ডলার!
টেক্সাসের একটি রেস্তরাঁ-লাগোয়া কুকুর-পার্ক তৈরি করেছেন মালিক। উদ্দেশ্য, রেস্তরাঁয় খেতে এলে কেউ কুকুর সঙ্গে নিয়েও আসতে পারবেন। এই কুকুর-ফ্রেন্ডলি রেস্তরাঁ মাটস ক্যানিনা ক্যানটিনার পার্কে পোষ্য সারমেয়দের সঙ্গে সময় কাটানোর জন্য ফ্রিল্যান্সার খুঁজছেন মালিক।
মাটসের সহ-প্রতিষ্ঠাতা কাইল নুনান বলছেন, “প্রথম ইন্টার্নের জন্য অপেক্ষা করছি আমরা। যিনি একই সঙ্গে একাধিক কুকুরের সঙ্গে এক ঘণ্টা কাটাতে পারবেন। এটা শুনতে সহজ মনে হলেও দায়িত্ব অনেক বেশি। তবে এই কাজের আগে-পরে কোনও কিছুটান থাকবে না। আপনি কেবল আসবেন, খেলবেন, চলে যাবেন। বাকি সময়টা আপনার।”
মাটস জানিয়েছে, আবেদন জমা দিতে পারেন যে কেউ। যোগ্যতা মাত্র দু’টি। প্রথমত, কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে প্রার্থীর। এবং দ্বিতীয়ত, পোষ্য থেকে কোনও অ্যালার্জির সম্ভাবনা থাকলে এই কাদের আবেদন করা যাবে না। ইতিমধ্যেই ঝড়ের গতিতে আবেদন জমা পড়তে শুরু করেছে মাটস-এর দফতরে।
দেখা যাক, কার কার কপালে খোলে এক ঘণ্টায় একশো ডলার!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*