বুধবার বিধানসভায় শুরু হল বাজেট বিতর্ক

আজ বৃহস্পতিবার শেষ দিন চলতি অধিবেশনের

Spread the love

রোজদিন ডেস্ক : বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাজেট বিতর্ক। গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজ্যপালের ভাষণের ওপর বিতর্ক চলার পর এদিন শুরু বাজেট নিয়ে আলোচনা। বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে শাসক দলের বিধায়ক সজল ঘোষ তীব্র আক্রমণ করেন বিরোধীদের। বাজেটের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি। ঋতব্রত তৃণমূলের বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, ওনারা যেভাবে বাজেটের।প্রশংসা করছেন তাতে ওনারা তো বিজেপিতেই চলে আসতে চান বলে মনে হচ্ছে। কালীঘাট তৃণমূলের।কুণাল ঘোষ মিড ডে মিলে ডিম ফেরানোর আর্জি জানান অর্থমন্ত্রীর কাছে। তিনি বলেন, শিশুদের পুষ্টির কথা ভেবে সিদ্ধান্ত পুনর্বিনেচনা করুক সরকার। সজল ঘোষ তার কথা উড়িয়ে বলেন, উনি একবার ইসকনের খাবার খেয়ে আসুন। দুধ, ঘি, পনিরেও পুষ্টি হয়। এছাড়াও এদিন কুণাল সাংবাদিকদের পেনশন নিয়েও মুখ খোলেন। বলেন, কেন শুধু অ্যাক্রিডেশন পাওয়া সাংবাদিকরা এর জন্য।বিবেচ্য হবেন, ডেস্ক বা প্রুফ রিডারদের এর আওতায় আনা উচিত। আগামীকাল ২৫ জুন বৃহস্পতিবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*