CM, তৃণমূল একশো বছর ও ক্ষমতায় আসবে না

Spread the love

রোজদিন ডেস্ক: তৃণমূল আগামী একশো বছরেও আর ক্ষমতায় আসবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার মন্তব্য করেছেন। এইদিন সকালে নন্দীগ্রামে শহিদ দের স্মৃতি তে শ্রদ্ধা জানান তিনি। উনিশ বছর আগে এইদিনে তৎকালীন শাসক সিপিএমের সঙ্গে সাবেক তৃণমূলের সংঘর্ষে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম।মুখ্যমন্ত্রী এইদিন বলেন, ২০০৭ সালের ১০ নভেম্বর রক্তে ভিজেছিল এই নন্দীগ্রামের মাটি। সারা রাজ্য, দেশ, এমনকি সারা বিশ্ব ও শিউরে উঠেছিল সেদিন। নন্দীগ্রামে জমি আন্দোলনে তৃণমূলের কোন ভূমিকা,ছিল না বলে এইদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন,সেই লড়াই ছিল তৎকালীন শাসক বামফ্রন্টের সঙ্গে এখানকার সাধারণ মানুষের। তাঁর দাবি, ১১ জন কে তুলে নিয়ে সিপিএম কার্যালয়ে কুচি কুচি করে কেটে পরদিন ব্যাগে ভরে তা সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়।
প্রাক্তন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ গ্রেফতার হয়ে ১৮১ দিন জেলে থাকলেও কোন শাস্তি হয় নি।
এইদিন মুখ্যমন্ত্রী ফের নন্দীগ্রাম ও ছোট আঙারিয়া ফাইল খোলার হুঁশিয়ারি দেন।
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যে একে সূর্যোদয় বলেছিলেন। উনি ব্যক্তিগত জীবনে সৎ হলেও দল খুব ই খারাপ ছিল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*