রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার একটি বিল নিয়ে আলোচনার সময় বিধানসভায় তুমুল হট্টগোল হয়েছিল। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সে নিয়ে সোমবারও উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চার চারজন বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়। এবং তারপর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরোও ছড়ালে বেশ কয়েকজন বিধানসভার কর্মীরা আহত হন।
মঙ্গলবার বিধানসভায় এসে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, যারা আহত হয়েছেন তাঁদের জন্য তিনি ইশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। বিধানসভাতেও এই নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, ”বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে নাকি এফআইআর-ও করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না যে বেতন কাটা হোক। তবে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে।” বিধানসভা স্পিকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি।

Be the first to comment