ওরা মোবাইল কেড়ে নিয়েছিল তাই কাউকে খবর দিতে পারিনি; জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিরাপত্তারক্ষীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় পুলিশি জেরার মুখে চাঞ্চল্যকর বিবৃতি উঠে এলো ধৃত নিরাপত্তারক্ষীর মুখ থেকে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত দাবি করেছেন, অভিযুক্তরা তাঁর মোবাইল কেড়ে নিয়েছিল, যাতে তিনি কাউকে খবর দিতে না পারেন।

এখনও পর্যন্ত এই ঘটনায় নির্যাতিতার বয়ানের সাথে সবকিছুই হুবহু মিলে যাচ্ছে।
গত ২৫ জুন কসবায় সাউথ ক্যালকাটা আইন কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজের গার্ড রুমে গণধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী মনোজিত মিশ্র। তাঁর সঙ্গে অপরাধে সহযোগিতা করেছিল কলেজের আরও দুই ছাত্র। ঘটনার পরের দিনই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গার্ড রুমে তাঁকে জোর করে নিয়ে যাওয়া হয় এবং পালানোর চেষ্টা করলে শারীরিক নির্যাতন করা হয়। অভিযুক্তদের দাপটে নিরাপত্তারক্ষী কিছু করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। পুলিশি জেরায় নির্যাতিতার সঙ্গে মিলে যায় নিরাপত্তারক্ষীর মুখের বয়ান। তিনি জানান, অভিযুক্তরা তাঁকে ভয় দেখিয়ে মোবাইল কেড়ে নেয়, যাতে তিনি বাইরে যোগাযোগ করতে না পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*