রাজ্যসভায় তিন জনের মনোনয়ন পেশ, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি-সহ মন্ত্রী, নেতারা উপস্থিত

Spread the love

রোজদিন ডেস্ক :

বর্ষণ মুখরিত শহরে আজ বিধান সভা ভবনে রাজ্যসভার তিন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র পেশ করলেন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক এর এই মনোনয়ন পত্র পেশ করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ কার্যত গোটা মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে বিজেপিতে যোগ দানের কয়েক ঘন্টার মধ্যে তাঁদের মনোনয়ন দেয় দল। যা নিয়ে দলের অন্দরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এই তিন প্রাক্তন তৃণমূল সাংসদের পদত্যাগেই আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাঁদেরই আবার বিজেপির প্রার্থী করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*