প্রতিবেদন: পরিবর্তিত পরস্থিতিতে লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার হলেন দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। শুক্রবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে ওই পদে মনোনীত করা হয়েছে বলেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি দেশের অন্যতম প্রবীণ সাংসদ এবং অধ্যাপক। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

Be the first to comment