রোজদিন ডেস্ক :
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল (TMC) বিজেপির বি টিম (B-Team) বলে তোপ দাগলেন ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কংগ্রেস আমল থেকেই তিনি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর প্রথম দিকে মমতা ব্যানার্জির সঙ্গে থাকলেও পরে ঋতব্রত শিবিরে যান৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর শিবিরের দিকে একের পর এক তোপ দাগছেন। এবার তিনি প্রকাশ্যেই তাঁর প্রাক্তন নেত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে জানান, ওঁর বিরুদ্ধে বিজেপি কিছু করবে না, কারণ উনিই বিজেপির সব থেকে বড় বন্ধু। এত দুর্নীতির পরও ওঁদের কিছু হবে না।
মদন মিত্র আরও বলেন, বিজেপির সঙ্গে রাজ্যে সেটিং-এর তত্ত্ব এনেছিলেন মমতা ব্যানার্জিই। বিজেপিই ওঁকে বাঁচিয়ে রাখবে। ওপরে কুস্তি আর রাতে দোস্তি (বিজেপি-র সঙ্গে) দেখতে দেখতে তাঁরা ক্লান্ত হয়ে গেছিলেন বলে মন্তব্য করেন। বলেন, উনি যদি পনের বছর ক্ষমতায় না থাকতেন, বিজেপি এখানে আরও পঞ্চাশ বছর ক্ষমতায় আসতে পারতো না। দেশে যদি বিজেপির কোন চিফ ইলেকশন এজেন্ট থাকেন, তিনি মমতা ব্যানার্জি। তাঁকে ধ্বংসাত্মক নেত্রী বলে তোপ দাগেন।
একই কথা বলেন ঋতব্রত ব্যানার্জি ও। পৃথকভাবে তিনি বলেন, বিজেপিই মমতাপন্থীদের বাঁচিয়ে রেখে প্রধান বিরোধী দল করে রাখতে চাইছে।

Be the first to comment