মেলেনি বিরোধী নেতার ঘর, বিধানসভা ভবনে মেঝেতে বসে বিক্ষোভ টিএমসি বিধায়কদের

Spread the love

রোজদিন ডেস্ক : আবেদন সত্বেও এখনও মেলেনি বিরোধী নেতার ঘর, আজ বিধানসভা ভবনের মেঝেতে বসে বিক্ষোভে ফেটে পড়লেন টিএমসি-র বিধায়করা। তাঁদের অভিযোগ, বিরোধী নেতার ঘর বরাদ্দ করা নিয়ে আগেই অধ্যক্ষ ও সচিবালয় কে চিঠি দেওয়া হয়েছিল। তখন সচিবালয় থেকে কতজন বিধায়কের স্বাক্ষর আছে তা পরিস্কার নয় বলে জানানো হয়। এরপর তাঁরা আবার ৭০ জন বিধায়কের স্বাক্ষর করা চিঠি জমা দেন। আজ তাঁদের আশা ছিল, বিরোধী নেতার ঘর মিলেছে, কিন্তু দরজা বন্ধ দেখে বিক্ষোভে ফেটে পড়ে সেখানেই বসে পড়েন।
অন্যদিকে বিধান সভার সচিবালয় সূত্রে প্রকাশ, অধ্যক্ষ কোচবিহারে আছেন, তিনি ফিরলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
প্রাক্তন অধ্যক্ষ বিমান ব্যানার্জি সচিবালয়ের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন।
বিরোধী নেতা শোভনদেব চ্যাটার্জি বলেন, তাঁরা সংখ্যায় ৮০ জন হতে পারেন,তবে সভার ভিতরে ও বাইরে আওয়াজ তুললে অনেক কিছুই হতে পারে! দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিরোধী ও শাসক দুই ভূমিকাতেই ছিলেন, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনও হয়নি বলে আক্ষেপ করেন।
আজ কুণাল ঘোষ, পুলক রায়, অরূপ রায়, অশোক দেব, নয়না ব্যানার্জি প্রমুখ বহু বিধায়ক ওখানে বসে বিক্ষোভে সরব হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*