রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর বন্ধ করার আবেদন জানিয়ে ২৪ ঘন্টা আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। তার পরদিনই এসআইআর-এর প্রতিবাদে পথে নামার ঘোষণা করলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার তিনি মিছিল ও জনসভা করতে চলেছেন। সেদিন ঠাকুরনগরে একটি
প্রতিবাদ মিছিল করার পর তিনি বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা করবেন। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে আম জনতার মনে বহু প্রশ্ন। তৈরি হয়েছে ভয়, আতঙ্ক। এরই মধ্যে আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মতুয়াদের একাংশ মনে করছেন এসআইআরের জেরে তাঁদের অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই প্রতিবাদে সরব হয়েছে মতুয়ারাও। সাংসদ তথা মতুয়া মহাসংঘের সভানেত্রী মমতাবালা ঠাকুরের নেতৃত্বে প্রতিবাদে নেমেছেন তাঁরা। অনশনেও বসেছিলেন তাঁরা। ১৩ দিন অনশন চলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করেন তাঁরা। এসআইআর আবহে। এবার মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে ঠাকুরবাড়ি যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ঠাকুরবাড়ি যাবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন। তারপর বনগাঁর ত্রিকোণ পার্কে হবে জনসভা। এর আগে এসআইআরের প্রতিবাদে কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একই।ছবি দেখা যাবে ঠাকুরনগরেও।

Be the first to comment