- এখনও যা গতিপথ তাতে ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল হতে পারে পুরীর কাছাকাছি। অন্ধ্রপ্রদেশ স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে X পোস্টে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে পুরীর মধ্যে কোনও এক জায়গা দিয়ে স্থলভাগ পেরোতে পারে ঘূর্ণিঝড় আকভান।
- পুরীতে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে কিনা সেটা এখনও বলার জায়গা আসেনি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ক্রমশ অন্ধ্র থেকে ওডিশার দিকে সরে আসছে এই ঘূর্ণিঝড়ের গতিপথ। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশা উপকূলের মাঝ দিয়ে স্থলভাগে ঢুকবে এই ঘূর্ণিঝড়।
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান। সেই আবহে একটি নির্দেশ জারি করল পুরী জগন্নাথ ধাম। ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আপাতত ৩ দিনের জন্য পুরীর গুন্ডিচা মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।
- আলিপুরদুয়ারের রায়ডাকের গল্ফ কোর্স মাঠে ‘জনজাতীয় গৌরব দিবস’ অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, ‘খগেন মুর্মুর উপরে হামলার ঘটনা রিওপেন করা হবে। কাউকে ছাড়ব না।’
- রোগীর আত্মীয় সেজে বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে যান প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর সহযোগীর আগের রক্ত পরীক্ষার রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের অমিল ধরা পড়ে। সেন্টারের কর্মীদের বক্তব্য অনুযায়ী, চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত না থাকায় নমুনা পরীক্ষা না করেই অনুমানের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়েছিল।
- রাজ্যের একাধিক থানার একাধিক ইনস্পেক্টর র্যাঙ্কের অফিসারকে বদলি করা হয়েছে। তালিকায় বীরভূমের একাধিক থানার আইসি-ও রয়েছেন। বুধবারই অজয় মুকুন্দ রানাডে (ডিজি ও আইজিপি, ল’ অ্যান্ড অর্ডার, পশ্চিমবঙ্গ) সই করা নির্দেশিকা জারি হয়েছে। রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাটের মতো একাধিক পুলিশ জেলা ও জেলার থানার আইসি বদল করা হয়েছে। ৫০ জন অফিসারের নাম রয়েছে বদলির তালিকায়।
- কলেজ স্ট্রিটে ধুন্ধুমার, বুকস্টল ঘিরে SFI-ABVP সংঘর্ষ। SFI-এর বুকস্টলে পাথর-ঢিল ছোড়ার অভিযোগ। পাল্টা চেয়ার ছোড়ার অভিযোগ এসএফআই-এর বিরুদ্ধে।
- পুরোনো দলিলের নথি বা রেকর্ড বের করে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে পাকড়াও সিউড়ি রেজিস্ট্রি অফিসের এক কর্মী। বুধবার বিকেলে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আচমকা অভিযান চালিয়ে ওই কর্মীকে হাতেনাতে পাকড়াও করেন। ধৃত ওই কর্মী সিউড়ি রেজিস্ট্রি অফিসে রেকর্ড কিপার হিসেবে কর্মরত ছিলেন।
- সাইবার অপরাধের মামলার তদন্তে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার বিপুল পরিমাণ নথি ও নগদ টাকা,আমডাঙা থানার ঘটনা। সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্তে আমডাঙা থানার পুলিশ শেখ সরফরাজ ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
- হিমাচল প্রদেশের মান্ডির কাছে দুর্ঘটনা। মঙ্গলবার রাতে খাদে পড়ে গেল যাত্রিবাহি গাড়ি। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

Be the first to comment