দশে দশ

Spread the love
  1. ১৫ নভেম্বর প্যালেস্টাইনের স্বাধীনতা দিবস। রবিবার সাতসকালে প্যালেস্টাইন সরকার ও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  2. প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর আত্মজীবনী Belonging: A Journey of Love। সেই উপলক্ষে সোমবার দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, সেই অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় উপস্থিত থাকতে পারেন।
  3. গুলিবিদ্ধ জখম পুলিশ কর্মীকে দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাতে X-Ray রিপোর্ট নিয়ে সবটা খতিয়ে দেখেন।
  4. গ্রামীণ এলাকার উন্নয়নে ১২৫ দিনের কাজের পাশাপাশি প্রযুক্তির উন্নয়নেও জোর দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
  5. কলকাতা পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার উপরে কলকাতা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ সরকার। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
  6. কলকাতা মেট্রোর রূপকার হিসেবে সম্মান জানিয়ে বরকত গণিখান-এর নামে একটি স্টেশনের নামকরণের আবেদন জানালেন বরকতের ভাইপো এবং দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশাখান চৌধুরী। এ নিয়ে রেলমন্ত্রককে একটি চিঠিও দিয়েছেন তিনি।
  7. কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অবাঙালিরা মেতে উঠেছেন ছট পুজোয়। রবিবার তো বটেই সোমবারও গঙ্গায় পুজো দেবেন তাঁরা। কলকাতার একাধিক ঘাটে তার বন্দোবস্ত করেছে পুরসভা।
  8. মুম্বইয়ে দাম বাড়ল CNG-র। রবিবার থেকে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন (MMR) এবং সংলগ্ন এলাকাগুলিতে প্রতি কেজিতে দাম ১.৫০ টাকা করে বেড়েছে বলে জানা গিয়েছে।
  9. জমির নথি জাল করে লিজ় নেওয়া এবং সেই জমির উপরে ভিত্তি করে ঋণ নিয়ে শোধ না করার অভিযোগে গ্রেপ্তার হলেন যাদবপুরের এক সময়ের প্রভাবশালী সিপিএম নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
  10. বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আখবান’। তবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*