দশে দশ

Spread the love
  1. শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বতের মাটি। বৃহস্পতিবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত দু’বার কেঁপে ওঠে তিব্বত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর পরে অনেক বার কম্পন অনুভূত হয়েছে তিব্বতে।
  2. তিব্বতের এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। নাগকু শহরের আধিকারিকদের উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, ওই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
  3. বৃহস্পতিবার মধ্যরাতে ঝাড়গ্রামের জাতীয় সড়কের উপর চিয়াপাড়ার কাছে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই একের পর এক লরি। জানা গিয়েছে, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জ্বলতে থাকে সেই লরি। তার থেকে পাশে থাকা লরিগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় মোট চারটি লরি।
  4. রেলের পরিষেবা নিয়ে তরুণ প্রজন্ম কতটা সন্তুষ্ট, তার আন্দাজ পেতে হাওড়া স্টেশনে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন হাওড়ার ডিআরএম বিশাল কাপুর-সহ রেলের পদস্থ কর্তারা।
  5. ধূপগুড়ির ঐতিহ্যবাহী ভান্ডানি মেলায় সিপিআইএম-এর বুক স্টলে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
  6. সপ্তমীর রাতে তিন মাসের শিশুপুত্রকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার পরে ‘সন্তান চুরি গিয়েছে’ বলে নাটকের সাজানো গল্প ফাঁদলেন মা। মর্মান্তিক ও শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের পূর্ব গোপালপুরে। শনিবার রাতেই স্থানীয় পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় শিশু অঙ্কিতের দেহ। খুনের অভিযোগে ধৃত মা মামনি দাস ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
  7. বৃহস্পতিবার দুপুর নাগাদ ৬ জন বন্ধুরা মিলে মন্দারমণির সমুদ্রেস্নান করতে গিয়ে তলিয়ে যান। ৪ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি ২ জন বন্ধুকে এখনও নিখোঁজ রয়েছেন।
  8.  দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে চরম বিপত্তি কালনার ফেরিঘাটে। ভাসানের সময় অসাবধানতাবশত গঙ্গায় তলিয়ে গেলেন সুরজিৎ অধিকারী (১৭) নামে এক যুবক। নিখোঁজ যুবকের বাড়ি কালনার শ্যামসুন্দর পাড়া এলাকায়।
  9. বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সতর্কবার্তা মৌসম ভবনের। উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশার দিকে ওই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ। সেটাই পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। রবিবারই অতি গভীর নিম্নচাপ সৃষ্টির আভাস দিচ্ছে হাওয়া অফিস।
  10. হাওড়া থেকে নয়া দিল্লি গ্র্যান্ড কর্ড রুটে আসানসোল ও ধানবাদ স্টেশন হয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া থেকে ছাড়ার পরে ট্রেনটি আসানসোল ও ধানবাদ— উভয় স্টেশনেই থামবে। তবে ঠিক কবে থেকে এটি চালু হবে, তা রেলের চূড়ান্ত টাইম টেবিল প্রকাশের পরেই জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*