দশে দশ

Spread the love
  1. বুধবার ভোররাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। এর জেরে ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশে। একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ।
  2. ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে কাঁকিনাড়া, কোনসিমা, আনাকাপল্লি, বিশাখাপত্তনম এবং পশ্চিম গোদাবরী-সহ আরও অনেক জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ইয়ানামের কাছে জাতীয় সড়কে গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে।
  3. অন্ধ্রের পাশাপাশি ঘূর্ণিঝড় অর্ণবের দাপট ওডিশায়। প্রবল বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ওডিশা। উত্তাল সমুদ্র। পুরী, খুরদা, সম্বলপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি সঙ্গে বইছে প্রবল জোরে হাওয়া।
  4. সারা দেশেই বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং রাজামুন্দ্রিতেও মঙ্গলবার সন্ধে ৭টার পরে থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার ভোগপুরম থেকে দিল্লি যাওয়া-আসার সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া-সহ একাধিক সংস্থা প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের একাধিক বিমান বাতিল করেছে।
  5. উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ হবে আজ অর্থাৎ বুধবার। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটের গণনা। সর্বশেষ ফলাফল অনুযায়ী, বিজেপি জিতেছে চারটি আসন। সমাজবাদী পার্টির ঝুলিতে এসেছে একটি আসন। বিজেপি লখনউ টিচার্স, বরেলি-মোরাদাবাদ টিচার্স, মিরাট গ্র্যাজুয়েটস এবং মিরাট টিচার্স আসনে জয়লাভ করেছে। সমাজবাদী পার্টি বারাণসী টিচার্স আসনে জিতেছে।
  6. ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। পরে সেই ছবি দেখিয়ে নাবালিকার পরিবারকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে কয়েক জন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার বাগুইআটি থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার।
  7. ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ আরও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিল রেলওয়ে বোর্ড।
  8.  পুরভোটে প্রার্থী হওয়ার জন্য বহু আবেদন জমা পড়েছে। টিকিট প্রত্যাশীদের মধ্যে যেমন দলের লোকজন রয়েছেন, তেমনি বিভিন্ন পেশার মানুষজ‍ন বায়োডাটা জমা দিয়েছেন। তৃণমূলের পুরোনো কাউন্সিলারদের মধ্যে বেশ কয়েক জন বিজেপির হয়ে দাঁড়াতে চাইছেন।
  9. নভেম্বর ২০ থেকে ২২-এর মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে SCO-র কালচারাল ডায়লগ ফোরাম। বাকি সদস্য রাষ্ট্রের সঙ্গে সঙ্গে পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম পাকিস্তানকে ভারতে আমন্ত্রণ।
  10. প্রতারকদের খপ্পরে পড়লেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তাঁকে একটি নম্বর থেকে ফোন করে বলা হয়, দিল্লি থেকে তাঁর নামে একটি চিঠি এসেছে। তাঁর অফিসে সেটি ডেলিভারি করা হয়েছে। ফোনে যাওয়া ওটিপি বলতে বলা হয়। আর ওটিপি পেতেই বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*