- আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ, রতন শেখের এনকাউন্টারে মৃত্যু নিয়ে সাফাই পুলিশের।
- সোমবার সংবাদ মাধ্যমের সামনে গোটা ঘটনার বর্ণনা দিলেন বীরভূমের এসপি বিদিত রাজ বুন্দেশ।
- বীরভূমে এনকাউন্টারের তদন্ত করবে সিআইডি, নির্দেশ প্রশাসনের।
- আজ সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে এনকাউন্টারে মৃত রতন শেখের। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম।
- এবার বড় সমস্যায় পড়ে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আচমকা সাসপেন্ড হল তাদের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট।
- অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার নেপথ্যে কালীঘাট তৃণমূলের হাত দেখছে ঋতব্রত শিবির।
- বিজেপি না জিতলে ভালো হত, বিধায়ক রত্নার মন্তব্যে শোরগোল দলে, মুখ খুলে পালটা দিলেন দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অর্জুন সিং।
- বিপক্ষে জমাই পড়ল না কোনও মনোনয়ন, ফের আইসিসি-র চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। থাকবেন আরও ২ বছর।
- বড় সম্মানের, প্রতিক্রিয়া শাহের। ক্রিকেট দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, বললেন জয়।
- বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পরিণত হতে পারে ঘুর্ণিঝড়ে। এবারও অন্ধ্র প্রদেশে তা আছড়ে পড়বে পারে, বলছে হাওয়া অফিস।
- এর প্রভাবে এই রাজ্যেও ঝড়বৃষ্টির আশঙ্কা। বুধবার থেকেই রাজ্যের একাধিক জেলায় প্রতিকূল আবহাওয়া দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা।
- আজ ফিলিপন্সের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর এই সফর। আগামী বুধবার পর্যন্ত ম্যানিলায় থাকবেন তিনি।

Be the first to comment