আরও ১২

Spread the love
  1. আজ কালীপুজো। বাংলা জুড়ে চলছে শ্যামা মায়ের আরাধনা। এই উপলক্ষে আজ কালীঘাটে দিনভর পুজো, সন্ধ্যায় বিশেষ মহালক্ষ্মী পুজো।
  2. রাতের দিকে হবে মা কালীর বিশেষ নিশিপুজো। সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে মন্দির ও সংলগ্ন চত্বর।
  3. আজ একই সঙ্গে দেশব্যাপী পালিত হচ্ছে আলোর উৎসব দিওয়ালি, এই উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধি-সহ অন্যরা।
  4. দিওয়ালির অন্যতম উপকরণ হল মিষ্টি। রান্নাঘরে নিজেই মিষ্টি তৈরি করলেন রাহুল গান্ধি, সমাজমাধ্যমে শেয়ার করলেন সেই ছবিও।
  5. বেঙ্গালুরুতে নিজের মেয়ে-সহ পরিবারের সাতজনকে খুনের নেপথ্য কি সম্পত্তি, তদন্তে নামল পুলিশ।
  6. হ্যাকার হানার আশঙ্কায় সব সরকারি দফতরে জারি সতর্কতা। সরকারি তথ্যের গোপনীয়তা বজায় রাখতে একগুচ্ছ ব্যবস্থা।
  7. এসআইআর ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।
  8. লখনউগামী ইন্ডিগোর বিমান ছিনতাইয়ের হুমকি, ফেরানো হল ফের বেঙ্গালুরুতে। নিরাপদে যাত্রীরা।
  9. ওড়িশায় আগুনে পুড়ে একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু।
  10. অযোধ্যায় যাওয়ার আগে ক্ষমা চাইতে হবে, নাম না করে অখিলেশ যাদবকে তোপ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
  11. বাংলাতেই বাধ্যতামূলক সরকারি প্রকল্পের সমস্ত তথ্যফলক, কড়া নির্দেশ মুখ্যসচিবের, জারি নির্দেশিকা।
  12. দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র অধীন এলাকায় এই তথ্য নেপালি ভাষায় থাকবে। প্রয়োজনে বাংলাও যোগ করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*