- আজ, সোমবার ৭ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা মতোই রাজ্য সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা চালু করল। এদিন থেকেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
- এবার থেকে যোগ্য উপভোক্তারা হাজার টাকার বদলে পাবেন দেড় হাজার টাকা। নবান্ন সভা ঘর থেকে এদিন আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী ভাতা প্রদান শুরু করেন।
- মুখ্যমন্ত্রী জানান, যোগ্য উপভোক্তার সংখ্যা ৮২.০৫ লক্ষ। এরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পাবেন।
- সোমবার সকালে নয়া দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদর দফতর ৬১ নং সাউথ অ্যাভিনিউর ঠিকানা ইডির তল্লাশি।
- ওই বাংলোটি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের। তবে ওই বাড়িতে তিনি থাকেন না। বাংলোটি তৃণমূলের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হয়।
- দিল্লির পাশাপাশি কলকাতায় নাদিমুল হক পরিচালিত একটি সংবাদপত্র অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। ওই সংবাদপত্রের ভিন রাজ্যের কয়েকটি দফতরেও হানা দিয়েছে ইডি।
- আজ সোমবার বিকেলে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। থাকবে পুলিশ, দমকল-সহ দফতরের আধিকারিকরাও।
- পালাবদলের পরও কি জারি থাকবে পুজো অনুদান, দোলাচলে পুজো কমিটিগুলি।
- উত্তরবঙ্গে ফের দূর্যোগের ঘনঘটা। মিরিকে নামল ধস, মেঘ ভাঙা বৃষ্টিতে বাড়ছে আতঙ্ক।
- দিল্লিতে বাড়ি ভেঙে বাড়ছে মৃতের সংখ্যা ৬, এখনও আটকে একাধিক, জারি উদ্ধারকাজ।
- ২০২৯-এর লোকসভা ভোটে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধি, বললেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল।
- আজ কলকাতা লিগের গুরুত্বহীন ডার্বি। দ্বিতীয় সারির দল নিয়ে নামছে ডুরান্ড জয়ী লাল হলুদ।

Be the first to comment