- হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবানি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়া হয়েছে এই প্রবীণ বিজেপি নেতা। বুকে সংক্রমণ নিয়ে গত ১৬ তারিখ দিল্লির অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এলকে আডবানিকে।
- কাঁথিতে নিজের ক্লাবে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সেখানে পুষ্পাঞ্জলি দেন তিনি। সেই সঙ্গে নিজেকে সনাতনী এবং হিন্দু বাড়ির ছেলে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
- কমিউনিস্ট আর ককরোচ জনতা পার্টিকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কমিউনিস্ট আর ককরোচরা বাংলাদেশের মতো অশান্তি পাকাতে চাইছে।’
- পাঁচ বছরের কন্যাকে উমা রূপে পুজো করা হলো কামারপুকুর রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণদের জন্মভূমিতে এ বার উমা কুমারী রূপে পুজো করা হয়কোতুলপুর থানা এলাকার অশ্বিনী গ্রামের অদ্রিজা চক্রবর্তীকে। এই পুজো দেখতে সকাল থেকেই মঠে ভক্তদের ভিড় জমে।
- ঐতিহ্য মেনেই মহাষ্টমীতে কুমারী পূজা হলো বেলুড় মঠে। মাতৃরূপে এক কুমারীকে দুর্গা জ্ঞানে পূজা করা হলো বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠে সকাল থেকেই ভক্তদের ঢল।
- বেলুড় মঠের পাশাপাশি রীতি মেনে কুমারী পুজো হলো জয়রামবাটির মাতৃমন্দিরেও। জয়রামবাটিতে মা সারদার পবিত্র জন্মস্থানে থাকা মাতৃমন্দিরের এই পুজো দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তেরা।
- বামেদের বুকস্টলে হামলার কড়া নিন্দা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত বলেন, “মাথা নত করে দিয়েছে। এই যে এরকম ঘটনা হতে পারে, একটা হলে বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। এটা কোনওভাবেই আমি মেনে নিতে পারব না। বামেদের সঙ্গে আমাদের একটা নৈতিক বিবাগ আছে। কিন্তু তা বলে বই বিক্রি করতে দেবে না? তারা কারা? কে এই অধিকার দিয়েছে। এটা নিন্দনীয়। আমি লজ্জিত। এটা যেন কোনওদিন না হয়।”
- ফের জনরোষের মুখে পড়লেন সাংসদ মিতালি বাগ। তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন উত্তেজিত জনতা। সোমবার মলয়পুরের রাজাবাজার এলাকার ঘটনা।
- বুক স্টল ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিএম। সেই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। যাদবপুরে সিপিএমের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মামলা শুনানির আবেদন জানানো হয়। আগামীকাল, মঙ্গলবার, এই মামলার শুনানির সম্ভাবনা আছে।
- বিপুল পরিমাণ মাদক এবং বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার আসানসোলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার ছাড়াও উদ্ধার হয়েছে সোনার গয়না এবং নগদ টাকা।
- অষ্টমীতে কলকাতা মেট্রোর পরিষেবায় ধাক্কা। ব্লু লাইন মেট্রোয় ব্যাহত চলাচল। টেকনিক্যাল কারণে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে।
- বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন। রাজস্থানে কোটা স্টেশন থেকে ধরা হয়েছে তাদের। হামলার পরেই তিনজন ট্রেনে করে পালিয়ে যায় কোটা।
- লিলুয়ার রবীন্দ্র সরণির একটি বাড়ির সদস্যরা মহাষ্টমীর দিন গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। সেই সময়েই আগুন লাগে। পরে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
- পুজোর মধ্যেই চুরির ঘটনা বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের ধর্মরাজ পল্লিতে। এক প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা প্রায় ৯০ হাজার টাকার সোনার গয়না চুরি করেছে বলে অভিযোগ।
- ফের হিংসার ঘটনা মণিপুরে। এ বার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। মণিপুরের থৌবাল জেলায় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েক জন। এর পরেই সেখানে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

Be the first to comment