- নিউ টাউনে নতুন হাসপাতালের ভূমিপুজো অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি শপথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমার সঙ্গে করণ আদানি দেখা করেন। তিনি ইচ্ছাপ্রকাশ করেন এ রাজ্যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা-সহ হাসপাতাল গড়ার। তাঁর ২-৩ মাসের মধ্যেই এই আয়োজন। ভারতের কোথাও এই উদাহরণ নেই। এটি সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে মেডিক্যাল কলেজ ও গবেষণা কেন্দ্রও থাকবে।
- আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে দাঁড়িয়ে গৌতম আদানি বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য বড় সুযোগ অপেক্ষা করছে। ১০ হাজার কর্মসংস্থান হবে নতুন হাসপাতালে। এতে মোট ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ। ২০৩৫ সালের মধ্যে বাংলায় আমরা এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করব।’
- পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তীকে নিয়োগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
- কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এবার সোচ্চার হোল ককরোচ জনতা পার্টি। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ইস্তফা না দিলে তাঁরা দেশব্যাপী ফের বড় মাপের আন্দোলনে নামবেন বলে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আজ কড়া হুঁশিয়ারি দেন।
- জলের তোড়ে ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেল একাধিক বসত বাড়ি। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের শ্রীরামপুরের ঘটনা।
- দীর্ঘদিন ধরেই ‘সম কাজে সম বেতন’ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। শেষমেশ শ্রমিকদের দাবিপূরণ। হুগলির ব্রেথওয়েট কারখানায় বৃহস্পতিবার আবির উড়িয়ে, মিষ্টি মুখ করে আনন্দ উদযাপন করলেন শ্রমিকরা।
- বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসত আদালতে চার্জ ফ্রেম করা হলো। সিন্ডিকেট আইনে এই প্রথম কোনও চার্জ ফ্রেম করা হলো বলে দাবি আইনজীবীর।
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর রুজু করার দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
- দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আরও বেশি উড়ানের দাবি করলেন রাজ্যের পুর ও নগরন্নোয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোলে একটি অনুষ্ঠানে এসে এই দাবি করেন অগ্নিমিত্রা।
- ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর দাসপুর থানার পীরতলা এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
- টানা বৃষ্টির জেরে দুর্গাপুর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের বীরভানপুর অঞ্চলের একাংশ জলের তলায়। খেলার মাঠ থেকে রাস্তা সবই জলের তলায়। নিকাশি নালা উপচে জল জমেছে রাস্তায়।
- নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি মালদা জেলা জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেও একনাগাড়ে বৃষ্টি চলতে থাকায় জনজীবনে তার প্রভাব পড়ে।
- টানা ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড সাঁতরে ৩২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি।
-
নভেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। সূত্রের খবর, ২৭-২৮ নভেম্বর নির্বাচন হতে পারে। ২ ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা ও হাওড়া নয়, একসঙ্গে সাত পুরসভায় ভোট হবে। অক্টোবরেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।
- হুঙ্কার দিয়েছিলেন ২৪ ঘণ্টা ধর্নার। মাত্র ৬ ঘণ্টাতেই রণে ভঙ্গ দিলেন হুমায়ুন কবীর। দুর্যোগের দোহাই দিয়ে ধর্না থেকে উঠে গেলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক।

Be the first to comment