Samastipur tragic incident, ছট পুজোর আগে প্রসাদ খাওয়ায় মায়ের মারে শিশুর মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: পুজোর আগেই ছট পুজোর জন্য তৈরি প্রসাদ খেয়ে ফেলেছিল ছোট্ট মেয়ে সুহানি।।চার বছরের শিশু কন্যাকে এই অপরাধে (?) নির্দয় ভাবে মারধর করেন মা রীনা কুমারী। এর ফলে শিশুটি অসুস্থ বোধ করলে মা তাকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় শিশুকন্যার বাবা রাজু পাসওয়ান সহ পরিবার শোকে মুহ্যমান।
পুলিশ অভিযুক্ত মা রীনা কুমারী কে গ্রেফতার করেছে। সোমবার বিহারের সমস্তিপুরের বিরাউলি গ্রামের এই ঘটনা ছট পুজো র আনন্দ ম্লান করে দিয়েছে। ছোট্ট মেয়ের এই পরিণতিতে গোটা গ্রাম শোকস্তব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*