আমেরিকায় ট্রাম্পের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, তাই এই শুল্কের দায় তাঁকেই নিতে হবে; অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভারতের উপর আরও শুল্ক চাপানোর সিদ্ধান্ত আমেরিকার। ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ হল শুল্ক। সেই নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। তিনি বলেন, “শুল্ক নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত নয়। ট্রাম্পের সঙ্গে যাঁদের ছবি রয়েছে, তাঁদের প্রশ্ন করুন। যাঁদের হয়ে এখানে প্রচার করতে এসেছিলেন ট্রাম্প, ২০১৯ সালে যাঁরা ট্রাম্পের হয়ে আমেরিকার টেক্সাসে প্রচার করতে গিয়েছিলেন, কেন ৫০ শতাংশ শুল্ক চাপল, তাঁদের জিজ্ঞাসা করুন।’
তিনি বলেন, ‘এতে ক্ষয়ক্ষতি নিশ্চিত, রফতানিতে প্রভাব পড়বে, বিশেষ করে আইটি, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল ব্যবসা এবং সেই সংক্রান্ত পরিষেবার উপর প্রভাব পড়বে। কর্মসংস্থান কমবে, প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। আমি মনে করি এটা কূটনৈতিক ব্যর্থতা। কঠোর ভাবে এর মোকাবিলা করতে হবে ভারতকে।”
এদিন অভিষেক আরোও বলেন, ‘আমেরিকায় ট্রাম্পের হয়ে প্রচার করতে গিয়েছিলেন মোদী। আবার তাঁর হয়ে প্রচার করতে গুজরাত এসেছিলেন ট্রাম্প। তাই ভারতের প্রতি ট্রাম্পের এমন আচরণের দায়ও মোদীর। তাঁকেই জবাবদিহি করতে হবে।’
এদিন তিনি বলেন, “ভারতকে যারা ছোট করতে চায়, হঠাৎ তাদের এত ক্ষমতা হল কী করে? যাঁরা ৫৬ ইঞ্চি ছাতির কথা বলতেন, তাঁরা ক্ষমতায় থাকাকালীনই চিন, আমেরিকার মতো দেশ ভারতকে বুড়ো আঙুল, রক্তচক্ষু দেখায় কী করে? বাইরে এতকিছু বলতে চাই না আমি। কিন্তু সর্বদলীয় প্রতিনিধি হয়ে পাঁচটি দেশে গিয়েছিলাম আমি। আসিয়ানের ১১টি দেশ, যার মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসের মতো দেশ রয়েছে, পহেলগাঁও নিয়ে পাকিস্তানের নিন্দা করে তারা কেউ বিবৃতি দেয়নি। এই ব্যর্থতা কার?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*