Vande Bharat ট্রেনে আত্মীয় দের তুলতে গিয়ে বিপত্তি! গুনাগার ছত্রিশ হাজার টাকা!

Spread the love

রোজদিন ডেস্ক: বন্দে ভারত ট্রেনে আত্মীয় দের সঙ্গে দেখা করে, তাঁদের তুলতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন বারো জন ব্যক্তি। আচমকা ট্রেন ছেড়ে দেওয়ায় নামতে হোল ১৩৯কিমি দূরে। জরিমানা দিতে হোল ছত্রিশ হাজার টাকা ও।
বারানসি থেকে দিল্লিগামী ট্রেনে আত্মীয় দের তুলতে এসে কানপুরে এমন ই বিড়ম্বনায় পড়লেন তাঁরা।
সূত্রের খবর, বন্দে ভারত ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় আত্মীয় দের সঙ্গে দেখা করতে আসা বারো জন ট্রেনের ভিতরেই আটকে পড়েন। অন্য যাত্রীরা এই নিয়ে হট্টগোল করেন। ট্রেনে থাকা কর্মীদের দরজা খুলে তাঁদের নামতে দেওয়ার কাতর আর্জি জানিয়ে ও কোন ফল হয় নি।।ফলে বিনা টিকিটে যাত্রার দায়ে তাঁদের ছত্রিশ হাজার টাকা জরিমানা দিতে হয়। কোন প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই তাঁরা ওখানে গেছিলেন বলে রেল সূত্রে জানান হয়।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*