রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবারই নতুন দল ঘোষণা করেছেন ইলন মাস্ক। মাস্কের ‘আমেরিকা পার্টি’ তৈরির সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প। একসময়ের বন্ধুকে ছেড়ে নতুন রাজনৈতিক দল গড়েছেন ইলন মাস্ক।
এ বিষয়ে ওয়াশিংটন ফিরতেই আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘একটা তৃতীয় দল তৈরি করা খুবই হাস্যকর। আমেরিকায় চিরকাল দু’দলের ব্যবস্থা রয়েছে। তৃতীয় দল কখনওই সফল হয়নি। ও (মাস্ক) চেষ্টা করে দেখতে পারে, তবে আমি বলব, এটা সময়ের অপচয়।’ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও মাস্ককে কটাক্ষ করে বলেন, ‘আমি মনে করি মাস্কের কোম্পানিগুলোর বোর্ড চান, তিনি যেন ফের কাজে মন দেন। রাজনীতিতে নাক না গলানোই ভাল।’
প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাম্প-মাস্কের দূরত্বের বিভিন্ন জল্পনা ক’দিন ধরেই চলছিল। বিভিন্ন রকম দিক উঠে এসেছিল এক্ষেত্রে। কিন্তু শনিবার সমস্ত জল্পনায় দল ঢালেন ধনকুবের। এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, ‘আমেরিকা পার্টি’-র। সেখানেই তিনি উল্লেখ করে দেন, আমেরিকা পার্টি গঠনের কারণও। জানান, বর্তমান মার্কিন রাজনৈতিক ব্যবস্থা একদলীয়তন্ত্রে পরিণত হয়েছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ই মিলে দেশের সম্পদ নষ্ট করছে। তাই নতুন দলের প্রয়োজন রয়েছে।

Be the first to comment