রোজদিন ডেস্ক: যন্তর মন্তরে আর বিক্ষোভ করবেন না জানিয়ে সিজেপি-র (CJP) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বুধবার তিহাড় জেল থেকে মুক্ত হলেন। বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রীতু রাজ তাঁদের পঞ্চাশ হাজার টাকার বন্ডে মুক্তি দিলেন। দিল্লি পুলিশ দুই নেতাকে আরও তিনদিন জেল হেফাজতে রাখার দাবি জানায়, বিচারক তা মঞ্জুর করেননি।
সিজেপির দুই নেতা পৃথকভাবে মুচলেকা দিয়ে জানান, তাঁরা শান্তিভঙ্গের কোন কাজ করবেন না। বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত সহ বিচার বিভাগে তাঁদের আস্থা আছে। যন্তর মন্তরে তাঁরা আর বিক্ষোভ সমাবেশ ডাকবেন না।
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁদের মুক্তিকে স্বাগত জানিয়ে দুই নেতা তাঁর থেকে অনেক বড় মাপের বলে সমাজমাধ্যমে জানান। লেখেন, সৌরভ ও আশু তাঁর থেকে অনেক বড় মাপের নেতা, তিনি খুশি মনে ওঁদের নির্দেশ মানতে রাজী! তবে এরপর তাঁকে ছাড়া ওঁরা যেন বাগানে বেড়াতে না যান বলে তিনি লঘু মেজাজে লেখেন।
আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল তাঁদের এই মুক্তিকে স্বাগত জানান।

Be the first to comment