Two students tragic death in pond, শোকস্তব্ধ অশোকনগর

Spread the love

রোজদিন ডেস্ক : 
স্কুলে না গিয়ে বন্ধুরা মিলে গেছিল পুকুরে মাছ ধরতে। কয়েকজন মিলে হৈ হৈ করে মাছ ধরার আনন্দ বদলে গেল প্রবল বিষাদে। আজ অশোকনগরের ঘটনা। পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বন্ধু প্রথম দাশগুপ্ত ও শিবম পাল (Two students tragic death in pond)। সতের বছর বয়েসের দুই বন্ধু একাদশ শ্রেণির ছাত্র। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ অশোকনগরের সংশ্লিষ্ট এলাকা। সন্তান হারা দুই পরিবারের হাহাকারে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারও।

স্থানীয় সূত্রে প্রকাশ, পুকুরে গামছা দিয়ে মাছ ধরতে গিয়ে আচমকাই তলিয়ে যায় দুই কিশোর। অন্য বন্ধুদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষরা ছুটে আসেন। উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। প্রথম দাশগুপ্ত কে আগে খুঁজে পান তাঁরা। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাকে মৃত ঘোষণা করেন। শিবমের খোঁজ তখনও চলছে। কয়েক ঘন্টা পর কচুরিপানার নীচে তার নিথর দেহ উদ্ধার হয়।
দুই প্রাণবন্ত কিশোরের এই মর্মান্তিক মৃত্যু তে ক্ষুব্ধ, শোকস্তব্ধ স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, পীর বাবার এই গভীর পুকুরে আগেও অনেকে তলিয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু এর জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কিভাবে তারা এই ভাবে তলিয়ে গেল পুলিশ তদন্ত করছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*