উমর খালিদ, শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ শীর্ষ আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতে ফের খারিজ হয়ে গেল উমর খালিদ, শারজিল ইমামের জামিনের আবেদন। আজ বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আঞ্জেরিয়ার বেঞ্চ এই মামলায় অন্য পাঁচ জনের জামিনের আবেদন অনুমোদন করেছেন। তাঁরা হলেন, গুলফিসা ফতিমা, মীরন হায়দার, শিফা উর রহমান, মহম্মদ সালিম খান ও শাদাব আহমেদ।
উমর খালিদ ও শারজিল ইমামের ক্ষেত্রে মেলা প্রমাণাদি খতিয়ে দেখে আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেন। ২০২০ সালের দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ দিন তিহার জেলে বন্দি তাঁরা। বিচারপতিদের পর্যবেক্ষণ, এই দাঙ্গা স্বতঃস্ফূর্ত ছিল না, পুর্ব পরিকল্পিত ছিল। আজ আদালতের রায়ের পর দৃশ্যত হতাশ উমরের বাবা বলেন, তাঁর আর কিছু বলার নেই। সবাই এই রায় শুনেছেন।
দুই বিচারপতি জানান, বিচার পূর্ব কারাবাস দীর্ঘায়িত হচ্ছে, শুধু এই কারণে ওঁদের জামিনের আবেদন অনুমোদন করা যায় না। এই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
উমর খালিদ, শারজিল ইমামের জামিনের আবেদন নিয়ে আজ সকাল থেকে শীর্ষ আদালত চত্বর সরগরম ছিল। সরকার পক্ষের আইনজীবি র বক্তব্য নিয়ে সন্তোষ ব্যক্ত করে দুই বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আঞ্জেরিয়া উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন নাকচ করেন।
২০২০ সালে দিল্লির ওই গোলমালে ৫৩ জন প্রাণ হারিয়েছিলেন। শারজিল ইমাম ওই বছরে ই আত্ম সমর্পণ করেন। সেপ্টেম্বরে উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
সম্প্রতি, উমর খালিদকে লেখা নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির এক চিঠি নিয়ে ও বিতর্ক দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*