রোজদিন ডেস্ক: আই আই টি খড়পুরে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রর অস্বাভাবিক মৃত্যু নিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্য দেখা দেয়। রাজস্থানের বাসিন্দা অঙ্কিত শর্মা গত বছর এখানে ভর্তি হয়েছিলেন। মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর এই ছাত্র বৃহস্পতিবার দুপুরে আচমকা নালন্দা ভবনের চার
তলা থেকে নীচে পড়ে যান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নামে। মৃত ছাত্র কি ভাবে পড়ে গেলেন,তিনি নিজেই ঝাঁপ দিয়েছিলেন কিনা পুলিশ তদন্ত করছে।
মাত্র কয়েক দিন আগে তরুণ অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।।এর রেশ না মিলতেই ফের ছাত্রর অস্বাভাবিক মৃত্যু তে চাঞ্চল্য দেখা দিয়েছে। গত বছর রাজ্য তথা দেশের অন্যতম এই সেরা শিক্ষা প্রতিষ্ঠানে সাত ছাত্রর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।

Be the first to comment