রোজদিন ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ফের বেলাগাম অশান্তি চলেছে। গত কয়েকদিন প্রবল বিক্ষোভে পুলিশের গুলিতে ত্রিশ জন নিহত হয়েছেন। আহত দুশো জনের বেশি। যদিও সরকারি ভাবে নিহতের সংখ্যা এগার জন বলে জানানো হয়। আর্থিক সমস্যা, প্রশাসনিক আগ্রাসন ইত্যাদি নিয়ে দীর্ঘ দিন ধরেই ওই এলাকা মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে। এবার রাওয়ালকোটে এক বিক্ষোভ কারী ব্যবসায়ী নিহত হওয়ায় প্রবল উত্তেজনা দেখা দেয়। গত শুক্রবার থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় বিক্ষোভ চলে। নিরাপত্তা কর্মীদের গুলিতে বহু মানুষ প্রাণ হারান।
মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রক এই সব ঘটনা য় গভীর উদ্বেগ ব্যক্ত করেছে। এক বিবৃতিতে তারা রাষ্ট্রের নৃশংস তার ধিক্কার জানিয়েছে। এর জন্য আন্তর্জাতিক মহলের কাছে পাকিস্তান কে জবাব্দিহি করতে হবে।
আগামী ২৭ জুলাই পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ নির্বাচন হওয়ার কথা৷ এর আগে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হওয়ায় উদ্বিগ্ন ভারত ও।

Be the first to comment