UPI – আমেরিকার চাপে নতি স্বীকার, অভিযোগ রাহুলের, অস্বীকার কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় সরকার ব্যবসায়ী দের ইউ পি আই লেন দেনে মাশুল বসিয়ে আমেরিকার কাছে নতি স্বীকার করলো বলে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বুধবার অভিযোগ করেন।
অন্যদিকে মাশুল বসানোর বিজ্ঞপ্তির বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা ও দায়ের হয়েছে। গ্রাহকরা এই মাশুলের আওতায় আসবেন না বলে কেন্দ্র আশ্বাস দিলেও বাড়তি মাশুলের চাপ পরোক্ষ ভাবে সাধারণ গ্রাহকের ওপর পড়বে বলে বিভিন্ন মহলের আশঙ্কা। শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের করেছেন আইনজীবী অঞ্জন দত্ত।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এইদিন এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কে তীব্র কটাক্ষে বিঁধেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এক প্রশ্নের উত্তরে উনি জানিয়েছিলেন, তিনি কোন দিকেই ঝোঁকেন না। সোজা দাঁড়িয়ে থাকেন।কিন্তু মোদীজির ব্যাপার সম্পূর্ণ আলাদা। উনি কোন দিক না, মার্কিন রাষ্ট্র পতির সামনে সোজা শুয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইউ পি আই এর ওপর মাশুল চাপিয়ে উনি সব ভারত বাসীর ওপর কর বসাচ্ছেন, আর আমেরিকাকে বিপুল টাকা দিচ্ছেন।

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী কে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।অবিলম্বে ইউ পি আই এর মাশুল প্রত্যাহারের দাবি জানান তিনি।
কেন্দ্র অবশ্য বিরোধী নেতার বক্তব্য অস্বীকার করেছে৷ এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া বলে দাবি কেন্দ্রের। এর থেকে সরে আসার কোন পরিকল্পনা ও তাদের নেই।
ইতিমধ্যে এই বাড়তি মাশুল নিয়ে ছোট ব্যবসায়ী মহল ক্ষুব্ধ,, উদ্বিগ্ন। চিন্তায় গ্রাহকরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*