রোজদিন ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে মঙ্গলবার মধ্য প্রদেশ বিধান সভায় তুমুল হট্টগোল বাধে। বিরোধী কংগ্রেস বিল টি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি করেন। তাঁরা ওবিসি দের জন্য ২৭% সংরক্ষণ অবিলম্বে কার্যকর করার ও দাবি জানান৷
মন্ত্রী গৌতম তেতওয়ালের পেশ করা এই বিল নিয়ে সভায় চাপা উত্তেজনা ছিল, বিজেপি র সীতারাম শর্মা এর পক্ষে বলতে শুরু করলে ব্যাপক গোলমাল বাধে। বিরোধী দলনেতা উমঙ্গ সিং বলেন, অভিন্ন দেওয়ানি বিধি র থেকে ওবিসি সংরক্ষণ অনেক বেশি জরুরি। বিজেপি র অভিযোগ, কংগ্রেস তোষণের রাজনীতি করছে। তাঁদের দাবি, দশ লক্ষ র বেশি মানুষের মতামত নিয়ে এই বিল তৈরি হয়েছে।

Be the first to comment