Uttar Pradesh, অখিলেশ যাদবের রোড শোয়ে দুর্ঘটনা, বুলডোজারে প্রাণ গেল বিজেপি নেতার পুত্রের

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর প্রদেশের গোরক্ষপুরে অখিলেশ যাদবের রোড শোয়ে দুর্ঘটনায় বিজেপি নেতার নাবালক পুত্র মর্মান্তিক ভাবে প্রাণ হারালো। বুধবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।এর প্রতিবাদে স্থানীয় মানুষ তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। প্রশ্ন ওঠে রাজনৈতিক নেতাদের রোড শো, জনসভা ইত্যাদির ব্যবস্থাপনা নিয়েও।
স্থানীয় সূত্রের খবর, অখিলেশ যাদবের এক কর্মসূচিতে বুলডোজার থেকে ফুল ছোঁড়া হচ্ছিল। অখিলেশের কনভয় এগিয়ে যাওয়ার পর বুলডোজার চালক গতি বাড়ানোয় তা বালক আর্যবর্ধন সিংহ কে ধাক্কা দিলে সে পড়ে যায়।তার বাবা ওঙ্কার সিংহ স্থানীয় বিজেপি নেতা। বালক রাস্তায় পড়ে মাথার পিছনে আঘাত লাগে।।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা, ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে সমাজবাদী নেতা অখিলেশ যাদব-কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলেন। প্রশাসনকে দূষে তাদের ব্যর্থতার কথা বলেন।
অন্যদিকে বিজেপি একে সমাজবাদী দলের গুন্ডামি বলে তোপ দেগেছে।
নিরীহ বালকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*