Uttarpradesh : আই পি এস আধিকারিকের মা খুন!

Spread the love

রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের আম্বেদকরনগরে আই পি এস আধিকারিক আশুতোষ মিশ্র র মা ইন্দ্রাবতী র হত্যা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার সকালে রুধা ধামরুয়া গ্রামে নিজের বাড়িতে তাঁর মৃত দেহ উদ্ধার হয়। নিহত নবতিপর মহিলার আই পি এস পুত্র লক্ষ্ণৌ এ কর্মরত।। গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন। এইদিন সকালে তাঁর গৃহ সহায়িকা এসে তাঁর মৃতদেহ দেখে আঁতকে ওঠেন। খবর পেয়ে পুত্র আশুতোষ মিশ্র দুপুরে সেখানে যান। তিনি মায়ের হত্যা, বাড়িতে লুটপাট নিয়ে পুলিশে অভিযোগ করেন।
নিহত ইন্দ্রাবতীর হার, দুল, বালা, নাকছাবি সহ গয়নার হদিশ মেলেনি।
পুলিশ সূত্রে প্রকাশ, প্রথমে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান বলে জানা গেছিল। দুপুরে তাঁর আই পি এস পুত্র ঘটনা স্থলে গিয়ে তাঁর মা খুন হয়েছেন, বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন।।
সমাজবাদী নেতা অখিলেশ যাদব কটাক্ষ করে সমাজ মাধ্যমে লেখেন, উত্তরপ্রদেশে পুলিশ ও নিরাপদ নয়। আই পি এস আধিকারিকের বয়স্ক মা এর হত্যা কান্ড কে তিনি অত্যন্ত দুঃখ জনক, দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
নিহত ইন্দ্রাবতীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক দল ঘটনা স্থলে গিয়ে সব খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের অনুমান, শনিবার রাতে দুষ্কৃতি রা তাঁকে খুন করে লুটপাট চালায়। এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*