রোজদিন ডেস্ক :
বন্দে মাতরম (Vande Mataram) কে অপমান,অবমাননার দায়ে কংগ্রেসকে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ও মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
আজ রাজস্থানের চিতোরগড়ে কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তিনি বলেন,বন্দে মাতরম মাঝপথে বন্ধ করার জন্য কংগ্রেস কার্যালয়ে সোনিয়া গান্ধী নির্দেশ দিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় এই বন্দে মাতরম গাওয়ার জন্য হাজার হাজার মানুষ লাঠি, গুলি খেয়েছেন। গতকাল কংগ্রেস কার্যালয়ে কি হয়েছে, তাঁরা সবাই টিভি-র পর্দায় দেখেছেন। ভোট ব্যাঙ্কের জন্য কংগ্রেস বন্দে মাতরম কে ভুলে গেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবসের অঅনুষ্ঠানে এই সব বলেন অমিত শাহ।
দেশের কল্যাণে বাজপেয়ীজির বিভিন্ন অবদানের কথা তিনি তুলে ধরেন।

Be the first to comment