মধ্যরাতে হাসপাতালে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। ৭৩ বছর বয়সি উপরাষ্ট্রপতির হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, রবিবার মাঝরাতে হঠাৎ অসুস্থতা বোধ করেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতির অস্বস্তিবোধ ও বুকে ব্যথা শুরু হয়।

বর্তমানে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন জগদীপ ধনখড়। কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং-র অধীনে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে এখনও শারীরিক অবস্থার আপডেট জানানো না হলেও, সূত্রের খবর, উপরাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*