অভয়ার ভিসেরা পালটে দেওয়ার অভিযোগ, আদালতে পরিবার 

Spread the love

রোজদিন ডেস্ক :

আর জি করে নৃশংসভাবে ধর্ষিত, খুন হওয়া অভয়ার ভিসেরা পালটে দেওয়ার গুরুতর অভিযোগ উঠলো। তাঁর পরিবারকে এক ব্যক্তি চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন। অভয়ার বাবা জানান, এক ব্যক্তি তাঁকে জানিয়েছেন, বেলগাছিয়ায় রাজ্য ফরেনসিক ল্যাবরেটরিতে তাঁর কন্যার ভিসেরা পালটে দেওয়া হয়েছে। ওই ল্যাবরেটরির তিন আধিকারিক এই কাজ করেছেন বলে অভিযোগ। এই চিঠি তাঁরা আদালতে আজ জমাও দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করা হয়েছিল বলে চিঠিতে জানানো হয়। যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, তাঁদের নামও চিঠিতে আছে। সেখানে আরও জানানো হয়েছে, তৃণমূল আমলে বিজেপি, সিপিএম কর্মীদের কয়েকশো ভিসেরা এমন ভাবে পালটানো হয়েছে। ফরেনসিক পরীক্ষায় নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

অভয়ার পরিবার এই চিঠির সত্যতা যাচাইও তদন্তের দাবি করেছেন।

প্রাক্তন সরকারের আমলের স্বাস্থ্য সচিব এই আমলেও কি ভাবে স্বপদে বহাল আছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*