ভোট চুরি হল ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মূল ধারণায় আঘাত, ভোট চুরির বিরুদ্ধে ফোন নম্বর দিয়ে টুইট রাহুলের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় কারচুপি করে কিছু অংশের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং ভুয়ো নাম যোগ করা হচ্ছে, এই অভিযোগে আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের সাংসদরা ঘেরাও করছে নির্বাচন কমিশনের অফিস৷ নেতৃত্বে রাহুল গান্ধী।

ভোট চুরি রুখতে সাধারণ মানুষের প্রতি এক বিশেষ আবেদন জানিয়ে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইটে রাহুল গান্ধী  লেখেন, “ভোট চুরি হল ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মূল ধারণায় আঘাত। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য। আমাদের দাবি স্পষ্ট—ইসি যেন স্বচ্ছতা বজায় রেখে ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করে, যাতে দল ও সাধারণ মানুষ তা যাচাই করতে পারেন।” কংগ্রেস ইতিমধ্যেই অনলাইনে ‘ভোট চুরি’ বিরোধী প্রচার শুরু করেছে, যেখানে নির্দিষ্ট পোর্টাল ও ফোন নম্বর দিয়ে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

রাহুল গান্ধীর অভিযোগ, ওই আসনের মোট ৬.৫ লক্ষ ভোটের মধ্যে এক লক্ষেরও বেশি ভুয়ো। কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষায় পাওয়া গিয়েছে— ১১,৯৬৫ জন দ্বৈত ভোটার, ৪০,০০৯ জনের ভুয়ো বা অকার্যকর ঠিকানা, একই ঠিকানায় ১০,৪৫২ জন ‘বাল্ক ভোটার’, ৪,১৩২ জনের অকার্যকর ছবি এবং ৩৩,৬৯২ জন ভোটার ফর্ম-৬-এর অপব্যবহার করে নতুনভাবে নাম তুলেছেন।

আজকের পদযাত্রা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিজেপি ও কমিশনকে সরাসরি আক্রমণ শানিয়ে বিরোধীদের বার্তা—“এই লড়াই গণতন্ত্র রক্ষার জন্য।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*